সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহবুব আলম।

বিদ্যালয় সূত্র জানায়, ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে মাহবুব আলমকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, তাকে এ দায়িত্ব দেওয়ার জন্য রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রতি তিনি কৃতজ্ঞ।

এদিকে মাহবুব আলম সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *