সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে দীঘিনালা ডিগ্রি কলেজ ও দীঘিনালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দীঘিনালা ডিগ্রি কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় এবং জোনের আরএমওর তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমের প্রতিপাদ্য ছিল ‘বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও করণীয়’।

সচেতনতামূলক ক্লাসে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং সুস্থ থাকার বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য জানা, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়ানোর বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। আয়োজকদের মতে, বয়ঃসন্ধিকাল কিশোরীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও পুষ্টি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীঘিনালা এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *