বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২ রাজস্থলীর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে, সেবাবঞ্চনার অভিযোগ রাঙামাটিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা, বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name

কাপ্তাই (রাঙামাটি)  প্রতিনিধি :
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ৫ হাজার ৯শ ৯১ জন শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সারাদেশের ন্যায় আগামী ২৮ জুন কাপ্তাইয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এ লক্ষ্যে কাপ্তাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (২৫ জুন ) বেলা সাড়ে ১১ টায়  কাপ্তাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল  মিলনায়তনে আয়োজিত এ সভায়  ড, রুই হলা অং মারমার সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা  নির্বাহী অফিসার  মোঃ রায়হানুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইসলাম, কাপ্তাই  আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নিপোট প্রশিক্ষণ কর্মকর্তা চয়ণ বড়ুয়া, উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষা অফিসার মাহদুল হাছান প্রমুখ।  এসময়
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সভায়  বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। প্রায় ১ বছর ২ মাস পর কাপ্তাই ব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার ৯শ’ ৯১ জন শিশুকে কাপ্তাইয়ের ১২২টি কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের টি এইচ ও  রুইহ্লা অং মারমা বলেন , ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কাপ্তাই উপজেলায় ১ শ ২২  টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এগুলো ইপিআই’র নিয়মিত কেন্দ্র। এছাড়া  মোবাইল কেন্দ্র (লঞ্চঘাট, ফেরীঘাট, রেলস্টেশন, বাসস্টেশন ইত্যাদি স্থাপন করা হয়েছে। ড, রুই হলা অং মারমা  বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অভিভাবকেরা কেন্দ্রগুলোতে গিয়ে তাদের সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিশ্চিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *