বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান, দিলেন প্রয়োজনীয় নির্দেশনা রাজস্থলীতে ইউএনডিপি ও জেলা পরিষদের উদ্যোগে নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ লামা উপজেলা থেকে ভূমি নিবন্ধন কার্যক্রম প্রত্যাহার বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন ধনশৌ মারমার পল্টন ট্র‍্যাজেডির সুষ্ঠু বিচার দাবি, ঈদগাঁওয়ে জামায়াতের আলোচনা সভা বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলাফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দীঘিনালা বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বরকলে  র‍্যালি ও আলোচনা সভা ভূয়া পেইজ খুলে মিথ্যা তথ্য প্রকাশ; তিব্র প্রতিবাদ ভূক্তভোগীর খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা নানিয়ারচর লঞ্চঘাটে দখল ও প্রতিবন্ধকতা, ভোগান্তিতে যাত্রী-ব্যবসায়ীরা বিলাইছড়িতে ২৮ অক্টোবর থেকে কঠিন চীবর দান, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের তাগিদ

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে গুইমারা রিজিয়নের অধীনস্থ মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠাল বাগান এলাকায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবীর নেতৃত্বে প্রায় ৩৫০ জন পাহাড়ি ও বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধও সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ হোসেন, পিএসসি-জি, মেজর গাফ্ফারুজ্জামান, পিএসসি এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক অত্যন্ত প্রশংসনীয়।”

বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *