শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০৬ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের মোট ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে মানিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়-এর পুরাতন ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্টস লাইভলিহুডস ভালনারেবল ল্যান্ডস্ক্যাপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্প, যা কৃষক মাঠ স্কুল (এফএফএস) কার্যক্রমের আওতায় ২০২৫ু২০২৬ অর্থবছরে এ সহায়তা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআরএল প্রকল্পের কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রিপন হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাঙামাটি অঞ্চলের বিসিআরএল প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর ড. মো. আবদুল্লাহ আল-ফারুক, প্রকল্প কনসালটেন্ট মংসাথোয়াই চৌধুরী, মানিকছড়ি উপজেলা কৃষকদলের সভাপতি মো. আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন এবং মানিকছড়ি সদর ইউনিয়ন সভাপতি মো. আব্দুল রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের আমের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে পাহাড়ি এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *