বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বিলাইছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন পাভেল আল মামুন রামগড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যুব ফোরামের, মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ বেতন-ভাতার দাবিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, সেবা বন্ধের হুঁশিয়ারি মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙামাটিতে ৫৩টি হারানো মোবাইল ও ১৭ হাজার টাকা উদ্ধার

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
রাঙামাটিতে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন এবং ভুলবশত অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেট এলাকায় ১৮ এপিবিএনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মো. এনায়েত করিম, পিপিএম-সেবা। এ সময় ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮ এপিবিএন সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে ব্যাটালিয়নটি মোট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে কাজ করে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি ও সাইবার ক্রাইম সেলের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সময়ে ভুলবশত অন্য বিকাশ নম্বরে চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ফেরত দেওয়া হয়েছে।

এ ছাড়া আধুনিক প্রযুক্তির সহায়তায় দুইজন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সহযোগিতা করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একজন নাগরিককে জরুরি সেবাও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অধিনায়ক মো. রেজাউল করিম বলেন, জনগণের নিরাপত্তা ও সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। মোবাইল ও ডিজিটাল প্রযুক্তি-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের সেবা আরও সহজ ও দ্রুত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হারানো মোবাইল ফোন ও ভুলবশত পাঠানো টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা ১৮ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *