সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

রাজস্থলীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহাব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলার ঝুলন্ত ব্রীজ পাড়া বন্ধু মহলের আয়োজনে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মহাব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ঝুলন্ত ব্রীজ সংলগ্ন মাঠে মহব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব বনাম পোয়াইতু পাড়া রাইজিং ক্লাবের মধ্যকার এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম, রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিনহাজ উদ্দিন খোকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু আহমেদ, মোঃ কালাম হোসেন প্রমুখ।
টানটান উত্তেজনাপুর্ণ ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য হয়ে ড্র হয়। পরে ট্রাইবেকারে এসে মহাব্বত পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাব ২-০ গোলে পোয়াইতু পাড়া রাইজিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের হাতে রানার্সআপ ট্রফি এবং সকলে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এই রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টে ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের মোট ১১টি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *