বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার

লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু, আহত ৫ যাত্রী

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা উপজেলা সংবাদদাতা।।
বান্দরবান জেলার বান্দরবান জেলা-এর লামা উপজেলা-তে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

রবিবার (২৪ মে) বিকেল আনুমানিক তিনটার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জামাল হোসেন (নাগু)। তিনি ফাইতং ইউনিয়ন-এর ৯ নম্বর ওয়ার্ড কুজ্জাখোলা এলাকার বাসিন্দা এবং পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা-এর কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলা-এর জিদ্দাবাজার গেট থেকে যাত্রীবোঝাই একটি সিএনজি লামার উদ্দেশে রওনা দেয়। ইয়াংছা বদুরঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেটের কাছে পৌঁছালে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *