বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিলাইছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, নিরাপত্তা জোরদারের দাবি

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা সংবাদদাতা।।
বান্দরবানে শিশু রামিসা হত্যার প্রতিবাদে এবং পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “বান্দরবান সচেতন ছাত্র সমাজ”-এর ব্যানারে রবিবার (২৪ মে) শহরের কেন্দ্রীয় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-যুব সমাজ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি নারীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও দাবি করেন, এলাকায় সক্রিয় কথিত কিছু অবৈধ ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে পার্বত্য চট্টগ্রামের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংুএর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের তদন্তের দাবি জানিয়ে কিছু বক্তা তাকে আইনের আওতায় আনার আহ্বান জানান। তবে এসব বক্তব্যকে উপস্থিত বক্তাদের দাবি হিসেবে উল্লেখ করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন “সচেতন ছাত্র সমাজ”-এর সমন্বয়ক আসিফ ইকবাল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দ আল মাশরুর জিসান, মো. ইসমাইল, মিজানুর রহমান সাকিব, রুমানা আক্তার প্রিয়া ও মাহীর ইরতিসাম।

সমাপনী বক্তব্যে আসিফ ইকবাল বলেন, শিশু ও নারীর ওপর সহিংসতার বিচার নিশ্চিত করতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের উচ্চপর্যায়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *