November 13, 2026, 6:23 pm
শিরোনাম :
লক্ষ্মীছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর সৌহার্দ্য প্রকাশ পানছড়িতে ৭সেট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর লাকি সেভেন মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ডগায় আলীকদমে অবৈধ ইটভাটা, মামলা হলেও থামছে না প্রস্তুতি নিজ অর্থায়নে ৬০ ফুট কাঠের সেতু নির্মাণ করলেন বিএনপি নেতা বদরুল আলম আযম কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি ক্যং বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত রামগড়ে ১১২ জনকে সম্মাননা প্রদান করলো শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদ বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পানছড়িতে ৭সেট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর লাকি সেভেন

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ৭সেট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পানছড়ি বাজার বজ্রপাত একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহাম্মদপুর লাকি সেভেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মোহাম্মদপুর লাকি সেভেন ও পানছড়ি বাজার বজ্রপাত একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মোহাম্মদপুর লাকি সেভেন।

মোহাম্মদপুর ৪নং ওয়ার্ড যুব দলের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. মান্নান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সহসভাপতি নূরুল কায়েশ শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক মো. আব্দুল গণি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আদম আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার হোসেন, সদস্য সচিব মো. সেলিম হোসেন এবং পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোবারক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রুমেল মারমা স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও তরুণদের ক্রীড়ামুখী করতে আয়োজকদের হাতে দুটি ফুটবল উপহার দেন। এ সময় আয়োজক ও উপস্থিত অতিথিরা এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা