November 13, 2026, 6:23 pm
শিরোনাম :
লক্ষ্মীছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর সৌহার্দ্য প্রকাশ পানছড়িতে ৭সেট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর লাকি সেভেন মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত প্রশাসনের নাকের ডগায় আলীকদমে অবৈধ ইটভাটা, মামলা হলেও থামছে না প্রস্তুতি নিজ অর্থায়নে ৬০ ফুট কাঠের সেতু নির্মাণ করলেন বিএনপি নেতা বদরুল আলম আযম কঠিন চীবর দান উপলক্ষে লেমুছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারে মহালছড়ি জোনের আর্থিক উপহার প্রদান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মহামুনি ক্যং বৌদ্ধ বিহারে ১২তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত রামগড়ে ১১২ জনকে সম্মাননা প্রদান করলো শ্রী শ্রী লোকনাথ ধাম পরিচালনা পর্ষদ বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর সৌহার্দ্য প্রকাশ

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি মুখ আর্য কল্যাণ বন বিহারে ১৯তম বার্ষিক শুভ দানোত্তর কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বর্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলম অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৌদ্ধ ধর্মীয় গুরু (ভান্তে), বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় ধর্মীয় গুরুর প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সম্প্রীতির নিদর্শন হিসেবে তাঁর হাতে উপহারসামগ্রী তুলে দেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

স্থানীয়দের সঙ্গে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে সেনাবাহিনীর এ ধরনের অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সম্প্রীতিবর্ধক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা