November 20, 2026, 8:59 pm
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার রামুতে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৪ দীঘিনালার সাধনাটিলা বনবিহারে ৭ বিজিবির সম্প্রীতির বার্তা, উন্নয়নে পাশে থাকার প্রত্যয় দীঘিনালায় জামায়াতের দায়িত্বশীল সম্মেলন ও উপজেলা আমিরের শপথ গ্রহণ ৫০তম রাজবন বিহার কঠিন চীবর দান অনুষ্ঠান পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার রামগড়ে যৌথ অভিযানে দেশীয় পিস্তল এবং গুলি সহ গ্রেফতার-১ রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের খাদ্যসামগ্রী উপহার দিল সেনাবাহিনী মানিকছড়িতে প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানছড়িতে সন্তু লারমার বড় বোনের শেষকৃত্য সম্পন্ন রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে জামায়াতের খাদ্য সহায়তা

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি মডেল পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন পার্বত্য সচিব

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি মডেল পাড়াকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাড়াকেন্দ্রটি পরিদর্শন করেন তিনি।

এ সময় পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় পরিচালিত কেন্দ্রটির শিক্ষার্থী, পাড়াকর্মী ও স্থানীয় অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন সচিব। পাশাপাশি কিশোরীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক জাহিদ ইকবাল এবং কাপ্তাই উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা