শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

এসময় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আবু হুরাইরা আদর, রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার শরিৎ চাকমা এবং রাঙ্গামাটি সিভিল সার্জনের প্রতিনিধি (এমওসিএস) ডাক্তার প্রতীক সেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকরা অংশগ্রহণ করেন। সভায় জেলার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট, স্থান নির্ধারণ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের শারীরিক সুরক্ষাসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে পাহাড়ি জেলা রাঙ্গামাটির কোমলমতি শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন ক্রীড়া প্রতিভা তৈরি হবে এবং ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *