শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি সরবরাহ বাড়াচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল

বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা

Reporter Name

মোঃ আবদুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি

প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তিনটি ইউনিয়নের তিন ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, ক্ষতিপূরণের চেক ও নির্মাণসামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা পরিষদে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।

সহায়তার মধ্যে সাজেক ইউনিয়নে পানিতে ডুবে নিহত কান্দারা চাকমার শোকসন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। খেদারমারা ইউনিয়নে পানিতে ডুবে নিহত অনুশকা চাকমার পরিবারকেও নগদ ক্ষতিপূরণের চেক দেওয়া হয়। অন্যদিকে, সারোয়াতলী ইউনিয়নে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত রিকেন চাকমাকে পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় রয়েছে। সরকারি এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে আমরা আশা করি।”

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *