বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার

কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল

Reporter Name
Oplus_16908288

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) মুসলিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। মুসলিম পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি, মুসলিম পাড়া সমাজ পরিচালনা পরিষদ, এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুসলিম পাড়া সমাজ পরিচালনা পরিষদের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। মুসলিম পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ আহমদ সৈয়দের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম দৈলারপাড়া মুহাম্মাদিয়া গাউছিয়া তৈয়বিয়া জামে মসজিদের খতিব ও মুহাদ্দিস হাফেজ মাওলানা শাহিনুর আলম আল-কাদেরী।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন হযরত কাতাল শাহ (রহ.) জামে মসজিদ, ইসলামপুর, রাঙ্গুনিয়ার খতিব ও গাউছিয়া কমিটি বাংলাদেশ কাপ্তাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হাবিব উল্লাহ কাদেরী; সন্দ্বীপপাড়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার ও চিৎমরম মুসলিম পাড়া জামে মসজিদের খতিব শায়েখ মোহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী; মুসলিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. হামিদ উল্লাহ কাদেরী এবং ইমাম হোসাইন (রা.) তা‘আলা ইবাদতখানার পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান।

মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রহিম ও সদস্যসচিব মো. আব্দুস শুক্কুরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *