শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু

এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ

Reporter Name

মো. আবুল হাসেম, প্রতিনিধি:

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণে দীঘিনালা উপজেলার বিভিন্ন ব্লকের ৪০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কৃষকদের স্থানভিত্তিক উপযোগী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, বীজতলা, সার ও আগাছা ব্যবস্থাপনা, রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবমুখী ও সময়োপযোগী প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ধানের উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কেও কৃষকদের ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং ব্রি খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওন।

প্রশিক্ষণ কার্যক্রমে কৃষক, গবেষক ও কৃষি কর্মকর্তাদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, স্থানভিত্তিক কৃষি সমস্যা, সম্ভাব্য সমাধান ও করণীয় বিষয়ে মতবিনিময় ও পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, আধুনিক ধান উৎপাদন কলাকৌশল ও নিত্যনতুন উদ্ভাবিত প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো ও কৃষকের আয় বাড়ানো সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম কৃষির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *