শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি সরবরাহ বাড়াচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল

মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

Reporter Name

দীপক সেন, মহালছড়ি।।
খাগড়াছড়ির মহালছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, পূজার্চনা, হোমযজ্ঞ, গীতাপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বালন, পূজার্চনা, মঙ্গল আরতি ও হোমযজ্ঞের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মহালছড়ি দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহর ও মহালছড়ি বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতাপাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সন্ধ্যায় মঙ্গল আরতি ও পূজার্চনার পাশাপাশি ধূপ-ধুনা ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে পূজামণ্ডপ আলোকসজ্জা করা হয়।

জন্মাষ্টমী উপলক্ষে মহালছড়ির সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *