শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি সরবরাহ বাড়াচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল

বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল প্রাইভেটকার থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়িটির চালক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের গোপন স্থানে রাখা ১৩টি প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে প্রাইভেটকারটি বান্দরবান শহরে প্রবেশ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িটির গতিবিধি সম্পর্কে জানতে পেরে ট্রাফিক মোড়ে অভিযান চালানো হয়। পরে তল্লাশিতে সিটের গোপন স্থান থেকে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়।

তবে গ্রেপ্তার জাকির হোসেন গাড়িতে ইয়াবা থাকার বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, ভোরে কক্সবাজার থেকে গাড়ি নিয়ে তিনি বান্দরবানের উদ্দেশে রওনা হন। পথে কেরানীহাটে একজন যাত্রী নেমে যান। পরে বান্দরবান সদরে আরও দুজন যাত্রী গাড়ি থেকে নামেন। এরপর পুলিশ তাঁকে আটক করে এবং গাড়ি থেকে ইয়াবা উদ্ধার করে। কয়েক দিন আগে তিনি ওই প্রাইভেটকার চালানো শুরু করেছেন বলেও দাবি করেন তিনি।

বান্দরবান জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার বলেন, কয়েক হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি বিলাসবহুল গাড়ি ও এর চালককে ট্রাফিক মোড় থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *