শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি সরবরাহ বাড়াচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল

রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার

Reporter Name

রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে হাসান মুরাদ (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসান মুরাদ দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজাভূবন সিকদার পাড়ার মো. হোসেন ওরফে মাছুমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার জানান, ভোররাতে রাজাভূবন সিকদার পাড়া টেকে অবস্থিত খালুশাহ জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা নেওয়ার পর মুরাদকে আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে দানবাক্স চুরির কথা স্বীকার করেন বলে জানান তিনি। পরে পুলিশে খবর দেওয়া হলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আসে।

পুলিশের এই কর্মকর্তা জানান, মুরাদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় ছিনতাই এবং রাঙ্গুনিয়া মডেল থানায় চুরির মামলা রয়েছে। এসব মামলায় গত ৬ জুলাই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। প্রায় এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *