শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় জন্মাষ্টমী উদযাপনে সেনাবাহিনী, দেওয়া হলো সম্প্রীতির বার্তা ৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি সরবরাহ বাড়াচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার ঘুরে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। এ সময় শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, ধর্মীয় সংগীতসহ বিভিন্ন আয়োজনে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ম্রাসাথোয়াই মারমা বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সত্য, ন্যায়, মানবতা ও সম্প্রীতির শিক্ষা ধারণের দিন। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

এদিকে, খাগড়াছড়ি সদর উপজেলার ২ নম্বর প্রকল্প গ্রামের সনাতনী ত্রিপুরা সমাজসার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগেও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান সড়ক ও গাছবান এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি জগমল ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে সত্য, ন্যায়, মানবতা ও সম্প্রীতির চর্চার ওপর গুরুত্বারোপ করেন। ধর্মীয় উৎসবের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তারা।

জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে ভক্তদের উপস্থিতি ছিল। বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *