সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভূমিকা রাখে বিলাইছড়ির হিজাছড়ি আর্য্যরত্ন বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন প্রবারণা পূর্ণিমায় অসহায় নারী পুরুষদের মাঝে নতুন পোশাক উপহার দিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালিত, আকাশে রঙিন ফানুস দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন লংগদু জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে গৃহবধুর রহস্যজনক মরদেহ উদ্ধার বরকলে বিজিবির চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৬০ জন রাঙামাটিতে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গুইমারায় সড়ক অবরোধের আগে গাছ কেটে ব্যারিকেড, আগুন রাঙামাটিতে বৌদ্ধ বিহারে চলছে প্রবারণার প্রস্তুতি, বৌদ্ধ পল্লীতে উৎসবের আমেজ প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির

খাগড়াছড়িতে সৌরশক্তিচালিত কমিউনিটি বেইজড কোল্ড স্টোরেজ উদ্বোধন

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের জুমচাষী ও সাধারণ কৃষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন করা হলো সৌরশক্তিচালিত কমিউনিটি বেইজড কোল্ড স্টোরেজ (হিমাগার)। পাহাড়ি অঞ্চলের উৎপাদিত পচনশীল ফলমূল ও শাকসবজি দীর্ঘ সময় সংরক্ষণ করে সঠিক মূল্যে বিক্রির লক্ষ্যে এই পরিবেশবান্ধব ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই হিমাগার উদ্বোধনের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের কৃষি অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টা আয়োজিত খাগড়াছড়ি গুগড়াছড়িতে এই কোল্ড স্টোরেজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোল্ড স্টোরেজটির শুভ উদ্বোধন করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ দাউদ মিয়া, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ম্রাসা থোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব শামসুর রহমান খান এবং যুগ্মসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মাহমুদ হাসান। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) চট্টগ্রাম অফিসের অফিস প্রধান জনাব আলেক্সিয়াস চিসামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল্লাহ আল মাহফুজ আলম।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) আর্থিক ও কারিগরি সহযোগিতায়, কানাডা সরকারের অর্থায়নে এবং  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়নে মাধ্যম দীর্ঘদিনে পাহাড়ি জনপদে কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *