শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির পানছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ সাজেক সড়কে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, গোলাগুলিতে আহত ৭ লামায় ৭ বৌদ্ধ বিহার সরকারি খাদ্যশস্য পায়নি, তদন্তের দাবি ঈদগাঁও আধুনিক হাসপাতালের বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৭ শতাধিক রোগী ঈদগাঁওয়ে মহাসড়কের পাশে তিন দিন পড়ে থাকার পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু লামায় জমি জবরদখলের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু বাঙ্গালহালিয়ায় কুটির ও তাঁতশিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৭ শতাধিক মানুষ বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চেঙ্গী নদীর দুই পাড়ে সম্প্রীতির মিলনমেলা, শেষ হলো পানছড়ির দুর্গোৎসব

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

Reporter Name

মোহাম্মদ সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে বাইল্যাছড়ি সরকারি বিদ্যালয় মাঠে এ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ খান। এ সময় তিনি বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনী অসহায় রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে সাত শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন ঢাকা থেকে আসা সার্জারি বিশেষজ্ঞ ডা. নার্গিস আক্তার, চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা. কামরুন্নেছা নাহার ডলি, গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেজর রায়হান এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন রাফিউল।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, জেডএসও মেজর সামিউল হকসহ সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম স্থানীয় রোগীদের চিকিৎসা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *