শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন উখিয়া থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ বশর আটক বিষাক্ত সাপের কামড়ে রাঙ্গুনিয়ায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর ইউপিডিএফের হামলার নিন্দা পিসিসিপির পানছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ সাজেক সড়কে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, গোলাগুলিতে আহত ৭ লামায় ৭ বৌদ্ধ বিহার সরকারি খাদ্যশস্য পায়নি, তদন্তের দাবি ঈদগাঁও আধুনিক হাসপাতালের বর্ষপূর্তিতে বিনামূল্যে চিকিৎসাসেবা, সেবা পেলেন ৭ শতাধিক রোগী ঈদগাঁওয়ে মহাসড়কের পাশে তিন দিন পড়ে থাকার পর অজ্ঞাত ব্যক্তির মৃত্যু লামায় জমি জবরদখলের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু বাঙ্গালহালিয়ায় কুটির ও তাঁতশিল্প প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২০ জন মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৭ শতাধিক মানুষ বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চেঙ্গী নদীর দুই পাড়ে সম্প্রীতির মিলনমেলা, শেষ হলো পানছড়ির দুর্গোৎসব

প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নানা আয়োজন।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং মারমা এই তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন অনুষ্ঠিত হবে। উৎসবকে প্রানবন্ত করতে ধর্মীয় কর্মসুচীর পাশাপাশি হ্যান্ডবল টুর্ণামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন, পিঠা তৈরি উৎসবসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন পরিষদ।

তিনি আরো বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ২১অক্টোবর এক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে এবং আগামী ২৪অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ২৫অক্টোবর ভোরে ক্যামলং থেকে পুরাতন রাজবাড়ী মাঠ পর্যন্ত আয়োজন করা হবে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।

২৬ অক্টোবর পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হবে মঙ্গল রথযাত্রা। মঙ্গল রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানী পাড়া খেয়াঘাটে সাংগু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে।
উৎসবের শেষ দিন ২৭অক্টোবর রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস উত্তোলন করা হবে। একই দিন বিভিন্ন পাড়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদ্যাপনের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করাই এসব আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে চ নু মং বলেন, “আমরা উৎসবের বিভাজন দূর করে একযোগে ও ঐক্যবদ্ধভাবে ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সম্মত আছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, স্বঘোষিত একটি কমিটি আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছে।”তিনি আরও বলেন, “সম্প্রীতির বান্দরবানে আমরা কোনো ধরনের সংঘাত, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারেন এবং বান্দরবানের দীর্ঘদিনের সম্প্রীতি অটুট থাকে, সেটাই আমাদের প্রত্যাশা

 

সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা, সাধারণ সম্পাদক উক্যসিং, নির্বাহী সম্পাদক কি কিউ মারমাসহ উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *