November 10, 2026, 5:18 pm
শিরোনাম :
বাঙ্গালহালিয়াতে খেলনার পিস্তল ঠেকিয়ে চুরি; গণপিটুনিতে নিহত এক যুবক বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত পার্বত্য সচিব কানিজ মওলার বড়পিলাকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের বিরুদ্ধে পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান নানিয়ারচরে নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নানা কর্মসূচিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত রাঙ্গামাটিতে বিজিবি ক্যাম্প পরিদর্শন, ১২ পরিবারকে মানবিক সহায়তা

লামা- আলীকদম সড়কে খাদে পড়ল কাভার্ডভ্যান, অক্ষত চালক

Reporter Name

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামায়-আলীকদম-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি কাভার্ডভ্যান। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় চালক অক্ষত রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর ২৬) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৩৭০০।চালক লিয়াকত আলী জানান, ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। আল্লাহর রহমতে তিনি সুস্থ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কাভার্ডভ্যানটি খাদে পড়ে থাকতে দেখে চালককে উদ্ধার করেন।এদিকে স্থানীয়রা জানান, লামা-চকরিয়া সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

সড়কটির আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।স্থানীয়দের দাবি, দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণ ও প্রয়োজনীয় সংস্কার করা দরকার।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ বলেন, লামা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা