
রিপোর্ট: মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আগামী ৭ মে, ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিশাল দ্বীনি মাহফিলকে সফল করার লক্ষ্যে ১২ এপ্রিল এক গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. লোকমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল খালেক ম্যানেজার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান রণি।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক ম্যানেজার। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং প্যান্ডেল নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজানগর রানীহাট ডিগ্রি কলেজের শিক্ষক প্রফেসর মোহাম্মদ নাছের।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা নুরুল আমিন, পরিচালক, ইসলামপুর মাখযানুল উলূম মাদ্রাসা,মোহাম্মদ নজরুল সওদাগর ও মোহাম্মদ রফিক সওদাগর, ডাক্তার মোঃ মাহবুব আলম, ও মোহাম্মদ প্রবাসী সত্তার, মোহাম্মদ জিয়র মুল্লুক, ও খোরশেদ আলম (সাধারণ সম্পাদক, ইসলামপুর মাখযানুল উলুম মাদ্রাসা) মোহাম্মদ আজগর আলী, শিক্ষক, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়, মোঃ ফরিদ, মোহাম্মদ মুফিজ সওদাগর এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম কুসুম। এছাড়া উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাহাবুবুল আজিজসহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ জনসাধারণ।
আলোচনা সভা শেষে সংস্থার সাধারণ সম্পাদক মো. লোকমান সভাটি সফল করায় সকল সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ৩৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে দাওয়াত প্রদান করা হয়েছে।