সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ বাঘাইছড়িতে পাহাড়ধসে বসতঘর বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি বরকলে ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে ভোগান্তি, অনিয়মের অভিযোগ বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বর্ষের উদ্বোধন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ সম্প্রীতির বান্দবান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিংস অব বনরুপা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়: ম্রাসা থোয়াই মারমা মাটিরাঙ্গায় কৃষক কার্ড কার্যক্রম শুরু, তথ্য সংগ্রহ ১,৩৯৩ কৃষকের বান্দরবানে সীমান্ত সড়কে গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কাপ্তাইয়ে পাহাড়ধসের ঝুঁকিতে দারুস সালাম নূরানী মাদ্রাসা বাঘাইছড়ি ১০৯ ঘনফুট সেগুন কাঠ জব্দ বিলাইছড়িতে আশিকার প্রকল্প অবহিতকরণ সভা সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন

লামায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মানববন্ধনে ব্যবহারের দাবি

Reporter Name

লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এক পক্ষের দাবি, বিরোধপূর্ণ ঘটনায় অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের মানববন্ধনে ব্যবহার করা হয়েছে, যা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লামা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মো. ইউছুপ মজুমদার তার প্রতিপক্ষ উথোয়াইগ্য মার্মার বিরুদ্ধে মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন এবং শিশুদের ব্যবহার করে মানববন্ধন আয়োজনের অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, লামা উপজেলার ২৯৩ নম্বর ছাগলখাইয়া মৌজার ২৫০ নম্বর হোল্ডিংয়ের ৩৫ শতক জমি তিনি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। একই হোল্ডিংয়ের ৫ শতক জমি প্রতিপক্ষ উথোয়াইগ্য মার্মার পরিবার ক্রয় করে সেখানে বসবাস করছে বলেও তিনি দাবি করেন।

ইউছুপ মজুমদারের অভিযোগ, সম্প্রতি উথোয়াইগ্য মার্মা তার মালিকানাধীন জমির একটি অংশ দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি ২৫ জুন ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত পরবর্তীতে ওই জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ পুনরায় জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে সর্বশেষ ৭ এপ্রিল ২০২৬ তারিখে তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে ইউছুপ মজুমদার অভিযোগ করেন, বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করতে প্রতিপক্ষ অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মানববন্ধনে ব্যবহার করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।

অন্যদিকে, স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের বরাত দিয়ে তিনি দাবি করেন, প্রাথমিক তদন্তে প্রতিপক্ষের অভিযোগকে ভিত্তিহীন বলা হয়েছে।

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জমি মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এলাকাবাসীর মধ্যে সতর্কতা ও নজরদারি রয়েছে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *