April 28, 2026, 12:56 pm
শিরোনাম :
ঈদগাঁও ও চৌফলদন্ডীতে পৃথক ঘটনায় নিহত ২  পোকখালী ও চৌফলদণ্ডীতে অবস্থিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে নাশকতা হাতি দেশের সম্পদ এদের রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়া এমপি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার বাঘাইছড়িতে বোরো ধান কাটায় ব্যাস্ত সময় পাড় করছে কৃষক, ভালো ফলনের মাঝেও আবহাওয়ার শঙ্কা, খরচ ও বাজারমূল্যে দুশ্চিন্তায় কৃষক খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জমজমাট ফাইনাল, দুই বিভাগেই চ্যাম্পিয়ন এপিবিএন শ্মশানে কুঁড়িয়ে পাওয়া সেই নবজাতকের নতুন ঠিকানা চট্টগ্রামের ‘ছোটমনি নিবাস দুর্গম কুরুকপাতায় টিকাদান ও চিকিৎসা কার্যক্রমে নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কৃষকের উন্নতির কথা ভেবেই জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি নিয়েছিলেন — দীপেন দেওয়ান এমপি বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত লামায় তাপদাহে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হিটস্ট্রোকের আশঙ্কা সাজেকে ইয়াবা ও গাঁজা সহ চারজনে আটক করেছে সেনাবাহিনী দীর্ঘদিন চিকিৎসার পর – মৃত্যুর কাছে হেরে গেলো অর্ধশত বয়সী হাতিটি
Notice :

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প  গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায়  কাপ্তাইয়ের ব্যঙছড়িতে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ। এসময় তাঁর সাথে ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সোমবার ( ২৭ এপ্রিল) সকাল ১১ টায় তিনি কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ব্যঙছড়ি মারমা পাড়ায় গিয়ে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। এসময় প্রকল্পের উপকারীভোগীরা প্রতিনিধিদলকে তাদের প্রকল্পের বিভিন্ন দিক অবহিত করেন।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, কানাডিয়ান হাইকমিশনার এর সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা সহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দল  উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার দেবতাছড়ি পাড়ায় সৌর বিদ্যুতের সাহায্যে পানীয়জল সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।