April 28, 2026, 12:54 pm
শিরোনাম :
ঈদগাঁও ও চৌফলদন্ডীতে পৃথক ঘটনায় নিহত ২  পোকখালী ও চৌফলদণ্ডীতে অবস্থিত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে নাশকতা হাতি দেশের সম্পদ এদের রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়া এমপি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা; নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেস ক্লাব কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে কানাডিয়ান হাইকমিশনার বাঘাইছড়িতে বোরো ধান কাটায় ব্যাস্ত সময় পাড় করছে কৃষক, ভালো ফলনের মাঝেও আবহাওয়ার শঙ্কা, খরচ ও বাজারমূল্যে দুশ্চিন্তায় কৃষক খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জমজমাট ফাইনাল, দুই বিভাগেই চ্যাম্পিয়ন এপিবিএন শ্মশানে কুঁড়িয়ে পাওয়া সেই নবজাতকের নতুন ঠিকানা চট্টগ্রামের ‘ছোটমনি নিবাস দুর্গম কুরুকপাতায় টিকাদান ও চিকিৎসা কার্যক্রমে নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কৃষকের উন্নতির কথা ভেবেই জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি নিয়েছিলেন — দীপেন দেওয়ান এমপি বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত লামায় তাপদাহে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হিটস্ট্রোকের আশঙ্কা সাজেকে ইয়াবা ও গাঁজা সহ চারজনে আটক করেছে সেনাবাহিনী দীর্ঘদিন চিকিৎসার পর – মৃত্যুর কাছে হেরে গেলো অর্ধশত বয়সী হাতিটি
Notice :

শ্মশানে কুঁড়িয়ে পাওয়া সেই নবজাতকের নতুন ঠিকানা চট্টগ্রামের ‘ছোটমনি নিবাস

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শ্মশানে কুঁড়িয়ে পাওয়া সেই নবজাতক শিশুটির অবশেষে ঠাঁই হয়েছে চট্টগ্রামের সরকারি শিশু পরিবার ছোটমনি নিবাসে।

রবিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে শিশুটিকে সেখানে হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ১৭ এপ্রিল বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া পাড়ার শ্মশানে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা সন্ধ্যারানী দে এবং প্রমোদ কুমার দে। তারা শিশুটিকে উদ্ধার করার পর বিষয়টি জানাজানি হলে রাজস্থলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর দ্রুত পদক্ষেপ নেয়।

শিশুটির শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে কয়েকদিন চিকিৎসার পর শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি সেলিনা আক্তার জানান, শিশুটিকে দত্তক নিতে বা লালন-পালন করার জন্য অনেকেই প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। তবে শিশুটির নিরাপত্তা, আইনি প্রক্রিয়া এবং একটি উজ্জ্বল ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার কথা বিবেচনা করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে চট্টগ্রামের ছোটমনি নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, আমরা শিশুটির সর্বোচ্চ মঙ্গলের কথা ভেবেই তাকে ছোটমনি নিবাসে হস্তান্তর করেছি। আশা করছি, সেখানে সরকারি তত্ত্বাবধানে শিশুটি সঠিক পরিবেশে ও যত্নে বেড়ে উঠবে।

শিশুটিকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিসা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ জাহাঙ্গীর হোসেন, উদয়রবি চাকমাসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ।