April 26, 2026, 2:10 pm
শিরোনাম :
কৃষকের উন্নতির কথা ভেবেই জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি নিয়েছিলেন — দীপেন দেওয়ান এমপি বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত লামায় তাপদাহে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হিটস্ট্রোকের আশঙ্কা সাজেকে ইয়াবা ও গাঁজা সহ চারজনে আটক করেছে সেনাবাহিনী দীর্ঘদিন চিকিৎসার পর – মৃত্যুর কাছে হেরে গেলো অর্ধশত বয়সী হাতিটি ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মরহুম নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা লামা-আলীকদমে হাম-রুবেলা প্রতিরোধে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প চালু চাকমা সার্কেলের উপদেষ্টা ইয়েন ইয়েনকে দেয়া জেলা প্রশাসনের চিঠি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া কক্সবাজারের ঈদগাঁওয়ে ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের পাশে ছাত্রদল খাগড়াছড়িতে বিক্ষোভ: আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ‘বিভ্রান্তিকর বক্তব্যের’ প্রতিবাদ মানিকছড়ি হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশু লংগদুতে ইয়াবা সেবনের সময় দুইজন আটক, ছাত্রদল নেতার পদ থেকে অব্যাহতি
Notice :

লামায় তাপদাহে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হিটস্ট্রোকের আশঙ্কা

Reporter Name

বান্দরবান প্রতিনিধি।।
লামা উপজেলার সরই ইউনিয়নে তীব্র তাপদাহের মধ্যে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সরই উচ্চ বিদ্যালয়-এ এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করেই বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করে একে একে মাটিতে লুটিয়ে পড়ে এবং কয়েকজন অচেতন হয়ে যায়। আক্রান্তদের মধ্যে ষষ্ঠ শ্রেণির কয়েকজন, সপ্তম শ্রেণির একাধিক শিক্ষার্থী, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীও রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতি পূর্ণ বড়ুয়া জানান, কয়েকদিন ধরেই এলাকায় অস্বাভাবিক গরম অনুভূত হচ্ছিল। রোববার দুপুরে ক্লাস চলাকালে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। উপসর্গ বিবেচনায় এটি হিটস্ট্রোকজনিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে কয়েকজনের জ্ঞান ফিরে আসে। গুরুতর অবস্থায় থাকা অন্যদের স্থানীয় কমিউনিটি ক্লিনিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা তাপদাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।