April 26, 2026, 12:44 pm
শিরোনাম :
কৃষকের উন্নতির কথা ভেবেই জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি নিয়েছিলেন — দীপেন দেওয়ান এমপি বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত লামায় তাপদাহে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হিটস্ট্রোকের আশঙ্কা সাজেকে ইয়াবা ও গাঁজা সহ চারজনে আটক করেছে সেনাবাহিনী দীর্ঘদিন চিকিৎসার পর – মৃত্যুর কাছে হেরে গেলো অর্ধশত বয়সী হাতিটি ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মরহুম নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা লামা-আলীকদমে হাম-রুবেলা প্রতিরোধে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প চালু চাকমা সার্কেলের উপদেষ্টা ইয়েন ইয়েনকে দেয়া জেলা প্রশাসনের চিঠি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া কক্সবাজারের ঈদগাঁওয়ে ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের পাশে ছাত্রদল খাগড়াছড়িতে বিক্ষোভ: আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ‘বিভ্রান্তিকর বক্তব্যের’ প্রতিবাদ মানিকছড়ি হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশু লংগদুতে ইয়াবা সেবনের সময় দুইজন আটক, ছাত্রদল নেতার পদ থেকে অব্যাহতি
Notice :

রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীর এর উদ্যোগে হেডম্যান, কারবারি ও ইউপি সদস্যদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনীর কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের সম্মেলন কক্ষে রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আহসান হাবিব আবিরের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি উথিনসিন মারমাসহ দুইটি ইউনিয়নের সকল ইউপি সদস্য, হেডম্যান, কারবারিবৃন্দ।
এসময় ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আহসান হাবিব আবির বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও পাহাড়ি বাঙালি সকলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে।