April 26, 2026, 2:23 pm
শিরোনাম :
কৃষকের উন্নতির কথা ভেবেই জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি নিয়েছিলেন — দীপেন দেওয়ান এমপি বরকলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত লামায় তাপদাহে অসুস্থ ১৮ শিক্ষার্থী, হিটস্ট্রোকের আশঙ্কা সাজেকে ইয়াবা ও গাঁজা সহ চারজনে আটক করেছে সেনাবাহিনী দীর্ঘদিন চিকিৎসার পর – মৃত্যুর কাছে হেরে গেলো অর্ধশত বয়সী হাতিটি ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মরহুম নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা লামা-আলীকদমে হাম-রুবেলা প্রতিরোধে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প চালু চাকমা সার্কেলের উপদেষ্টা ইয়েন ইয়েনকে দেয়া জেলা প্রশাসনের চিঠি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া কক্সবাজারের ঈদগাঁওয়ে ‘জিয়া খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের পাশে ছাত্রদল খাগড়াছড়িতে বিক্ষোভ: আন্তর্জাতিক অঙ্গনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ‘বিভ্রান্তিকর বক্তব্যের’ প্রতিবাদ মানিকছড়ি হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশু লংগদুতে ইয়াবা সেবনের সময় দুইজন আটক, ছাত্রদল নেতার পদ থেকে অব্যাহতি
Notice :

মানিকছড়ি হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশু

Reporter Name
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অংগ্য মারমা, মানিকছড়ি।।
দেশের হামের প্রাদুর্ভাব বাড়লেও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হামের উপসর্গ রোগী শূন্য ছিল। এই অবস্থায় উপজেলা মানুষজন খানিকটা স্বস্তিতে বসবাস ছিল। তবে আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে হামের উপসর্গ নিয়ে আট বছর বয়সী এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এই খবর শুনে সাধারণ জনগণ দুচিন্তা পড়ে গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একটি মাদ্রাসার ছাত্র শিশু আবু হানজাল । কয়েক দিন ধরে শরীরে উচ্চমাত্রার জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া, মুখের ভেতরে, গালের ভেতরে ও বাইরের অংশে ছোট দাগসহ হামের নানা উপসর্গ থাকলেও প্রথমে বিষয়টি হালকাভাবে নেন অভিভাবকেরা।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটির নানা আজ তাকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে ভর্তি করে পৃথক রুমে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দিচ্ছেন ।

শিশুটির নানা উপজেলার গচ্ছাবিল এলাকার বাসিন্দা আবদুল লতিফ জানান, প্রাথমিকভাবে চিকিৎসকেরা হাম বলেই ধারণা করছেন। তবে তার অবস্থা মোটামুটি ভালো।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোজাহেদুল ইসলাম বলেন, শিশু হানজালই প্রথম রোগী, যে হামের উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছে। শিশুটিকে আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। হামের উপসর্গ রোগী কিনা রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে।