বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

লামায় ফ্যামিলি সমাবেশ ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে ফ্যামিলি সমাবেশ ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে ২০২৬) লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ হলরুমে লামা তথ্য অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে তথ্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ সহায়তা, নারীর স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা জরুরি।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় ফাঁসিয়াখালী ইউনিয়ন অন্তর্ভুক্ত হওয়ায় এটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। তিনি অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের গোপনীয় তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *