শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২ রাজস্থলীর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে, সেবাবঞ্চনার অভিযোগ রাঙামাটিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা, বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

খাগড়াছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের বার্তা ছড়িয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০৭ মে) সকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়।

সকালে খাগড়াছড়ি সদরস্থ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শহরের প্রাণকেন্দ্র খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ের সময়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বজুড়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে এই সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মো. দুলাল হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং জেলা ইউনিটের সেক্রেটারি মো. আব্দুল মজিদ।

বক্তারা আরও বলেন, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে রেড ক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *