শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে এনসিপির ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন আহ্বায়ক- প্রিয় চাকমা, সদস্য সচিব- শাহিদুল ইসলাম বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান

আনোয়ারায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name

চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের আনোয়ারায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রাঙাদিয়া কেন্দ্রের উদ্যোগে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ইঞ্জিনিয়ার্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিনব্যাপী আয়োজনে শপথ গ্রহণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি রাঙাদিয়া কেন্দ্রের চেয়ারম্যান ও কাফকো’র চিফ অপারেশনস অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও আইইবি রাঙাদিয়া কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মো. মুসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

এ সময় বক্তব্য দেন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক, সিইউএফএল’র এমটিএস বিভাগের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান কবির, কাফকোর ডিজিএম চৌধুরী মোসাখ খারুন নবী, ডিএপি’র এমটিএস বিভাগের প্রধান ইব্রাহিম খলিল, কোরিয়ান ইপিজেডের প্রকৌশলী আনিছুর রহমান, আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন এবং নির্বাহী প্রকৌশলী সাঈদ হাসানসহ অন্যরা।

অনুষ্ঠানে সিইউএফএল, কাফকো, ডিএপি ফার্টিলাইজার কোম্পানি, কোরিয়ান ইপিজেড ও ইউনাইটেড পাওয়ার লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, প্রকৌশলী এবং আইইবি রাঙাদিয়া কেন্দ্রের সদস্যরা অংশ নেন।

বক্তারা দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা তুলে ধরে দক্ষ ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকৌশল খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *