রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঈদগাঁওবাসী ছিলেন অধির অপেক্ষায় বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে এক কর্মশালা রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওমুসলিমদের নির্যাতনের অভিযোগে রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পানছড়িতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আহ্বানে বাঘাইছড়িতে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম (EESS) এর আওতায় , সৌকেসিং প্রোগ্রাম

লামায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা সংবাদদাতা।।
বান্দরবান জেলার লামা উপজেলা-এ যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে সিএনজিটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (২০ মে ২০২৬) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ফাইতং ইউনিয়ন-এর ৯ নম্বর ওয়ার্ডের বদর টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিএনজি চালক নুর আলম (৩০) লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টিটি অ্যান্ড ডিসি এলাকার ছোট মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গজালিয়া সিএনজি স্টেশন থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রীবেশে নুর আলমের সিএনজিতে ওঠে। পরে গাড়িটি নির্জন বদর টিলা এলাকায় পৌঁছালে তারা চালকের ওপর অতর্কিত হামলা চালায়।

দুর্বৃত্তরা চালককে মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে সিএনজিটি নিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় নুর আলমকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও গভীর ক্ষতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সিএনজি চালক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া সিএনজিটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *