শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৬ দিন পর দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পানছড়িতে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী ও মঙ্গল শোভাযাত্রা রাজস্থলীর ইসলামপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আটক রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্স চুরি, জেল থেকে বের হয়েই ফের গ্রেপ্তার দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি আটক, গ্রেপ্তার ১ মহালছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফ ও ব্যাংক ঋণ চালুর দাবি বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ একজন আটক নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪৪০১ কেজি সার জব্দ ‘তারেক রহমান যেন আরেকটি হাসিনা না হন’: লামায় মামুনুল হক বাঘাইছড়িতে কাচালং নদীতে ডুবে শিশুর মৃত্যু দুর্গম পাহাড়ি জনপদে নিরাপদ পানি সরবরাহ বাড়াচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রাঙ্গুনিয়ায় তিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানে পর্যটকের চলন্ত গাড়িতে আগুন

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি

নীলগিরি যাওয়ার পথে শৈলপ্রপাত এলাকায় নোহা গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে চিম্বুক সড়কের শৈলপ্রপাত এলাকার ছয় মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে আসা ১১ জন পর্যটকের একটি দল মাইক্রোবাসে (নোহা) করে নীলগিরির দিকে যাচ্ছিল। পথে হঠাৎ চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গাড়িতে থাকা পর্যটকরা দ্রুত নেমে যান। ফলে বড় ধরনের বিপদ থেকে তারা রক্ষা পান।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, পাহাড়ে তীব্র তাপপ্রবাহ এবং গাড়ির জ্বালানি লাইন (ফুয়েল লিকেজ) থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। গাড়িটি পুড়ে গেলেও পর্যটকরা সবাই নিরাপদে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *