মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে গৃহকর্তা ও পরিবারকে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দীঘিনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন রুমায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শিক্ষা ও মানবিক সহায়তা বিতরণ রাঙ্গুনিয়ায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন
Notice :

কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা জোরদার করার লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে সাংবাদিকদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টায় কাপ্তাইয়ের কর্ণফুলী সংলগ্ন একটি স্থানীয় রেস্টুরেন্টে কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি) এ কর্মশালার আয়োজন করে।

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার-এর ব্যবস্থাপনায় এবং শেড (SHED), হোপ-অ্যাকশন-ট্রান্সফরমেশন ও জার্মানির দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড (Brot für die Welt)-প্রোটেস্ট্যান্ট ডেভেলপমেন্ট সার্ভিস-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

খ্রিস্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র, চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান। সঞ্চালনা করেন জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিএইচপির প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক সচেতনতা এবং প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মূল প্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সনজিদ তঞ্চঙ্গ্যা।

এ সময় মাঠপর্যায়ের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন বেসিক মেডিকেল ওয়ার্কার ঞোম্রাচিং মারমা ও পপি তঞ্চঙ্গ্যা।

কর্মশালায় কাপ্তাই, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা পার্বত্য ও সংলগ্ন এলাকার জেন্ডারভিত্তিক বৈষম্য, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির চ্যালেঞ্জ এবং উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ও জেন্ডার সচেতনতা পরস্পর সম্পর্কযুক্ত। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এসব বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় আমন্ত্রিত সাংবাদিক, হিল ফ্লাওয়ারের কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা জেন্ডার সমতা ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় গণমাধ্যম ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং নেটওয়ার্কিং আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *