মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান, যুবলীগ-আওয়ামী লীগ নেতাসহ আটক ২০ রামুতে পারিবারিক বিরোধে ছেলের গুলিতে বাবা নিহত, এলাকায় চাঞ্চল্য কুরাং পাড়া ও কুরাং বাজারে সোলার চালিত পানি প্রকল্পে স্বস্তি ফিরেছে শতাধিক পরিবারে বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির মানবিক সহায়তা নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মহালছড়িতে আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্প কাপ্তাইয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে ডাকাতি: একজন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়নি দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে গৃহকর্তা ও পরিবারকে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দীঘিনালায় ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন রুমায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর শিক্ষা ও মানবিক সহায়তা বিতরণ রাঙ্গুনিয়ায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন
Notice :

সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি।।
খাগড়াছড়ি জেলাতে কারাবন্দী সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক। রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. কামাল উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে ও সাখাওয়াত হোসেন রুবেল, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উছিংছা রাখাইন কায়েস, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে, সাংবাদিক শান্তিময় চাকমা, মেহেদি হাসান সোহাগ, মিশু মল্লিকসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি নিশ্চিত করতে হবে এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ রাখার দাবি জানিয়ে তারা বলেন, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ দমন এবং রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে মুক্ত সাংবাদিকতা চর্চার পরিবেশ বজায় রাখতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

এ সময় সাংবাদিক নেতারা সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি জেলা পুলিশ সুপারের কাছেও স্মারকলিপির অনুলিপি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *