
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
পোগ্রাম ইন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিফ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা টাউন হলে ৮জুন ২০২৬, সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল কংগ্রেস এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নইম, বিশেষ অতিথি অতিরিক্ত উপপরিচালক সুমন কুমার বসাক, সিনিয়র মনিটরিং কর্মকর্তা শাহ্ রিয়াদ।
থানচি থানার অফিসার ইনচার্জ কানন সরকার, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন। এতে পার্টনার ফিল্ড স্কুল সংশ্লিষ্ট নরনারী, সাংবাদিক জনপ্রতিনিধি, হেডম্যান কারবারি।
এসময় কৃষান কৃষাণিদের উৎপাদিত কৃষি পণ্য বাজার ও মাঠ লেবেলে সঠিক দাম ও কৃষি সম্প্রসারণ বিষয়ে আলোচনাসহ চাষিরা মতামত তুলে ধরেন।