November 16, 2026, 12:14 am
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে কম্পিউটার ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন পানছড়ি উপজেলাতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল আগুণে পুড়ে যাওয়া পরিবারের পাশে প্রশাসন; নগদ টাকা, খাদ্য সামগ্রী এবং টিন সহায়তা প্রদান রামগড় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর সৌহার্দ্য প্রকাশ পানছড়িতে ৭সেট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর লাকি সেভেন মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন

পানছড়ি উপজেলাতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:

১৫ নভেম্বর /২০২৬ খ্রিঃ খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, পানছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ মিল্টন ত্রিপুরা, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, প্রেসক্লাব সভাপতি মোঃ মনিরুল ইসলাম মাহিম,সমাজ সেবা অফিসার দ্বিপায়ন চাকমা, আনসার ভিডিপি অফিসার সুলতানা আক্তার,মুক্তিযোদ্ধা মোঃ বাছেদ মিয়া।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, ভূমি সংক্রান্ত বিরোধ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন বলেন, “উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। মাদক ও অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা