November 16, 2026, 12:08 am
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে কম্পিউটার ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন পানছড়ি উপজেলাতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল আগুণে পুড়ে যাওয়া পরিবারের পাশে প্রশাসন; নগদ টাকা, খাদ্য সামগ্রী এবং টিন সহায়তা প্রদান রামগড় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর সৌহার্দ্য প্রকাশ পানছড়িতে ৭সেট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর লাকি সেভেন মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন

রামগড় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়

পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার এর সাথে রামগড় প্রেস ক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় ​সভায় রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু বলেন, উপজেলার যেকোনো উন্নয়নমূলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা সবসময় উপজেলা প্রশাসনের পাশে থাকবে।

এসময় রামগড়ের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আকতার তাঁর বক্তব্যে বলেন উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা তিনি কামনা করেন, এবং সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সভাপতি শুভাশিষ দাস, সহ-সভাপতি মো.বাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন কিরন, সদস্য এমদাদ খান, মাসুদ রানা, মোহাম্মদ শাহেদ হোসেন রানা, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, তুহিন নিজাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা