November 16, 2026, 12:14 am
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে কম্পিউটার ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ নানিয়ারচর জোনের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন পানছড়ি উপজেলাতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল আগুণে পুড়ে যাওয়া পরিবারের পাশে প্রশাসন; নগদ টাকা, খাদ্য সামগ্রী এবং টিন সহায়তা প্রদান রামগড় প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে সেনাবাহিনীর সৌহার্দ্য প্রকাশ পানছড়িতে ৭সেট ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর লাকি সেভেন মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ঈদগাঁওয়ে যুব বিভাগের ম্যারাথন আয়োজন

মহালছড়ি জোনের উদ্যোগে কম্পিউটার ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন, সনদ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মমুখী শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে কম্পিউটার ও ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এসব প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়।

কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালায় মহালছড়ি জোনের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিয়াদ হোসেন। এ সময় কোর্স প্রশিক্ষক মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জোনের আওতাধীন জংলী টিলা আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় আয়োজিত ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয় দুপুর ১২টায়। এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মীর্জা সাইফুল্লাহেল খালিদ ও মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান।প্রশিক্ষণ সম্পন্নকারী ১৫ জন প্রশিক্ষণার্থীর হাতে মেডিকেল সার্টিফিকেট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়।

কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্যপ্রযুক্তি বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, ধাত্রীবিদ্যা প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় ধারণা লাভ করেছেন। এসব প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন, তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দুর্গম এলাকার স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে মহালছড়ি জোনের এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা