November 18, 2026, 7:11 pm
শিরোনাম :
আলীকদম উপজেলায় এক পুলিশ কনস্টেবল নিহত রামুতে পালস বাংলাদেশের উদ্যোগ এক হাজার নারীকে কৃষি উপকরণ বিতরণ জালালাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনকে অর্থদণ্ড বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পাহাড়ের ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান ও বিশ্বাস সংরক্ষণের তাগিদ জলবায়ু সংকট মোকাবিলায় টেকসই কৃষির তাগিদ, খাগড়াছড়িতে আঞ্চলিক সংলাপ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে খাগড়াছড়িতে জাবারাংয়ের প্রকল্প সমাপনী সভা মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন; প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় ফেসিস্ট এর দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীঘিনালায় দারুত তাহ্ফিজ আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় শিক্ষার্থীর কোরআনের সবক গ্রহণ

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে লংগদু জোনের প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখার অঙ্গীকার

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত  লংগদু জোনের আওতাধীন ইসলামাবাদ প্রশান্ত কুটির বনবিহার পরিদর্শন ও কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জেড এসও।

পরিদর্শনকালে তিনি বিহারের ভিক্ষুসংঘ, বিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে – সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপনে সহযোগিতা প্রদানের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা