শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ অতিরিক্ত ইট বোঝাই ট্রাকের চাপে সাহেবনগর বেইলি ব্রিজ ধসে, রাঙ্গুনিয়ায় সড়ক যোগাযোগ বন্ধ ফারুয়া ইউনিয়নে ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল আশিকা নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারকে ১১ বিজিবির ত্রাণ সহায়তা রাজস্থলীর দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ইউএনওর ত্রাণ বিতরণ মহালছড়িতে অধিকাংশ সোলার স্ট্রিট লাইট অকেজো, অন্ধকারে জনদুর্ভোগ মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ও নিম্নআয়ের মানুষের জন্য ওএমএস কার্যক্রম শুরু রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন কাপ্তাইয়ে ক্ষতিকর প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান

সেলিম বাবু হত্যা মামলায় তিন আসামির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলোচিত সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, হাইকোর্ট থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তিন আসামি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত-২-এ আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া তিন আসামি হলেন— মামলার ১ নম্বর আসামি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর নাপিতখালীর বাসিন্দা ও ইউপি সদস্য নুর মোহাম্মদ (৫৭), একই মামলার ৩ নম্বর আসামি মোবারক (৩৫) এবং তার ভাই রমিজ আহমদ (৩৮)। এর আগে মামলার ২ নম্বর আসামি ও প্রধান আসামির ছেলে আতাউল্লাহ (৩১) গ্রেপ্তার হন।

নিহতের মামা লিটন আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সনক কান্তির সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাপিতখালী এলাকার বাসিন্দা সোলাইমান ড্রাইভারের ছেলে ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী (৩২), ওরফে সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে তাকে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ২৮ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় ইউপি সদস্য নুর মোহাম্মদকে প্রধান আসামি করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *