November 24, 2026, 12:07 pm
শিরোনাম :
৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী রামগড় বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা লামায় মাশরুম চাষে সফল অনুপম, কর্মসংস্থান হয়েছে ১২ জনের খাগড়াছড়িতে ৭,৭০০ তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়নে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের SOD এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে বাঘাইছড়িতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহার সঞ্চালনায়  এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা আয়োজনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দুর্যোগের পূর্ব প্রস্তুতি, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও SOD অনুযায়ী বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য এলাকায় পাহাড় ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি ও দ্রুত সাড়াদান অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। বাঘাইছড়ি থানার অফিস ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার। কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   নাদিমুল ইসলাম বাঘাইছড়ি  উপজেলার বিভিন্দন প্তরের প্রধান ও  ইউপি চেয়ারম্যান সহ এস ও ডি সদস্যরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা