
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হামিদিয়া খাইরিয়া হেফজখানা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৫ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হারুণ রশীদ নঈমী। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ জুনায়েদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পোমরা নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মামুনুল ইসলাম আল কাদেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামিদিয়া খাইরিয়া মাদ্রাসার উপদেষ্টা মুহাম্মদ নুরুল আবছার নয়ন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।