সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষকদের প্রশিক্ষণ

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ, (ToT) শুরু হয়েছে।

রোববার সকালে খাগড়াছড়ি শহর সমাজসেবা কার্যালয়ের আধুনিক কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার মোট ২৩ জন সমাজসেবা কর্মকর্তাকে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাঁরা মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেবেন।

খাগড়াছড়ির নয়টি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২৮ জন সুপারভাইজার ও ২৯৮ জন তথ্য সংগ্রহকারী নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপরই প্রকৃত হকদার পরিবারগুলো সরকারি সহায়তা পাওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করবে।

তিনি বলেন, জনকল্যাণমুখী এ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইঁয়াকেও তাঁর সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কোনো প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে তথ্য সংগ্রহ করতে হবে। জাতি-গোষ্ঠী নির্বিশেষে প্রান্তিক ও প্রকৃত হকদার পরিবারের কাছে এ কর্মসূচির সুফল পৌঁছে দিতে হবে। এ কাজে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী,জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা পরিষদের সদস্য তাজলিমা সিরাজ সীমাসহ সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *