সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

খাগড়াছড়িতে লোকালয়ে আসা মেছোবিড়াল উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

Reporter Name

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর এলাকা থেকে একটি মেছোবিড়াল উদ্ধার করে আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তারা মেছোবিড়ালটি উদ্ধার করে নিরাপদে আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।

খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদের নির্দেশনায় সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। এতে খাগড়াছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তা – কর্মচারীরা অংশ নেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, পৌরশহরের ইসলামপুর এলাকায় মেছোবিড়ালটির উপস্থিতির খবর পেয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে প্রাণীটি উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট বন বিভাগকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী উদ্ধার ও নিরাপদ স্থানে অবমুক্ত করার ক্ষেত্রে বন বিভাগের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *