সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাজেকে পর্যটকবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, ফিরে যাওয়ার নির্দেশ রাঙামাটিতে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ৪৭ মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হস্ত ও কুঠির শিল্পের বিকাশে দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ৪৮ ঘণ্টার জন্য শিথিল সাজেকের সড়ক অবরোধ: ফিরছেন শত শত পর্যটক থানচিতে ইয়াবা সহ আটক এক বান্দরবান সেনানিবাসে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে পাহাড়ে পর্যটক বরণে প্রস্তুত প্রতিটি উপজেলায় খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার- ওয়াদুদ ভূইয়া এমপি রাঙামাটিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: শহরের বেহাল সড়ক সংস্কারে জোর তাগিদ দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ মাদ্রাসার দ্বিবার্ষিক কমিটি গঠন পানছড়ি উপজেলায় পাহাড়ের বুক চিরে খাল ভরাট, ২০ হাজার টাকা জরিমানা রাঙামাটিতে ক্যাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক হিমেল চাকমা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে বান্দরবানে জেলা পুলিশের বিশেষ অভিযান ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে — ইউএনও অভি দাশ

খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ

Reporter Name

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে রোগী ও দর্শনার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতসহ সেবার মানোন্নয়নে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন, নিরাপদ পানীয় জল, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, ওষুধের তথ্য প্রকাশ, রোগীদের খাবার এবং তথ্য ও অভিযোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়। ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ প্রতিপাদ্যে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, গত ১০ জুন জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের একটি প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শন করে। এ সময় রোগীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, ওষুধের প্রাপ্যতা ও তথ্যপ্রদর্শন, রোগীদের খাবার, অভিযোগ গ্রহণ এবং রোগী ও দর্শনার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনের ভিত্তিতে দেওয়া সুপারিশে হাসপাতালের টয়লেট, ওয়াশরুম, ওয়ার্ড, সিঁড়ি ও প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দৈনিক পরিচ্ছন্নতার চেকলিস্ট প্রণয়ন ও তা তদারকির ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

মেডিকেল বর্জ্য পৃথকীকরণ, সংগ্রহ, সংরক্ষণ ও নিরাপদে নিষ্পত্তির পাশাপাশি এ-সংক্রান্ত নির্দেশনা দৃশ্যমান স্থানে প্রদর্শনের সুপারিশ করা হয়। রোগী ও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এবং পানির উৎস নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া হাসপাতালে প্রাপ্ত ওষুধের তালিকা ও বর্তমান মজুদের তথ্য নিয়মিত হালনাগাদ করে সাধারণ মানুষের সহজে দেখার উপযোগী স্থানে প্রদর্শনের সুপারিশ করা হয়। রোগীদের খাবারের ক্ষেত্রে দৈনিক বা সাপ্তাহিক মেনু প্রকাশ, খাবার ঢেকে পরিবেশন এবং প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের প্রতিটি ধাপে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

অভিযোগ ব্যবস্থাপনা কার্যকর করতে অভিযোগ বাক্সে জমা পড়া অভিযোগ নিয়মিত খোলা, রেজিস্টারে লিপিবদ্ধ ও পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি একটি কার্যকর তথ্য বা হেল্প ডেস্ক চালু এবং নাগরিক সনদ, সেবার তালিকা, সেবাপ্রাপ্তির পদ্ধতি ও প্রয়োজনীয় যোগাযোগের তথ্য নিয়মিত হালনাগাদের পরামর্শ দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা। ফোরামের পক্ষ থেকে সুপারিশগুলো হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমার কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ফোরামের সহসভাপতি মিনুচিং মারমা ও অংপ্রু মারমা, নির্বাহী সদস্য প্রমোদ বিকাশ ত্রিপুরা, কিশলয় তালুকদার ও মনচুর আলম, কো-ফোকাল পারসন পূর্ণ বিকাশ ত্রিপুরা, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী দহেন বিকাশ ত্রিপুরা এবং তথ্যায়ন বিষয়ক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফোরামের পক্ষ থেকে বলা হয়, এসব সুপারিশ কোনো অভিযোগ হিসেবে নয়; হাসপাতালের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে গঠনমূলক পরামর্শ হিসেবে দেওয়া হয়েছে। নিয়মিত তদারকি, দায়িত্ব বণ্টন এবং বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে চিহ্নিত বিষয়গুলোর উন্নয়ন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *