শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রঁদেভূ শিল্পগোষ্ঠীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এস চাঙমা সত্যজিৎ।।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ রঁদেভূ শিল্পগোষ্ঠীর উদ্যোগে একটি বিশেষ সাংস্কৃতিক ও ডকুমেন্টেশনভিত্তিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে মাতৃভাষা দিবসের তাৎপর্য, ভাষাগত বৈচিত্র্যের গুরুত্ব এবং বহুভাষিক সমাজব্যবস্থার মূল্যবোধ তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের চেতনা কেবল ঐতিহাসিক স্মৃতির মধ্যে সীমাবদ্ধ না রেখে সমকালীন বাস্তবতায় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো-এর একটি বিশেষ ডকুমেন্টেশন ভিডিও প্রদর্শন করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি বাংলাদেশের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ভাষায় অনুবাদ ও পরিবেশন করা হয়েছে। এতে পাংখোয়া, সাদরি, মারমা, তঞ্চঙ্গ্যা (মুঅ গছা), কুড়মালি, ককবরক, রাজবংশী, খেয়াং, চাকমা ও ম্রো ভাষার ব্যবহার করা হয়।

আয়োজক সূত্রে জানানো হয়, এ বহুভাষিক উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষাগত ঐতিহ্যের সমৃদ্ধি তুলে ধরার পাশাপাশি সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা লাভের ন্যায্য অধিকারকে গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে। এতে সাংবিধানিক চেতনা, মানবিক মর্যাদা এবং টেকসই সামাজিক অগ্রগতির বিষয়টিও প্রতিফলিত হয়েছে।

রঁদেভূ শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার মর্যাদা, সংরক্ষণ ও চর্চার গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রঁদেভূ শিল্পগোষ্ঠী নিয়মিতভাবে ভাষা, সংস্কৃতি ও বৈচিত্র্যভিত্তিক কর্মসূচি আয়োজন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *